Monday, April 6, 2026

রিসর্টবন্দি বিধায়করা: রাজ্যসভা নির্বাচনে ঘোড়া কেনাবেচার আশঙ্কায় রাজস্থান কংগ্রেস

Date:

Share post:

সামনেই রাজ্যসভা(Rajyasava) নির্বাচন। আর এই নির্বাচনে কংগ্রেসের বিধায়ক ভাঙার কৌশল নিতে পারে বিজেপি(BJP), এই আশঙ্কাতেই তৎপর হয়ে উঠল রাজস্থান কংগ্রেস(Congress)। হাত শিবিরের তরফে রাজস্থান কংগ্রেসের সকল বিধায়ককে উদয়পুরের রিসর্টে পাঠানোর সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব।

আগামী ১০ জুন রাজস্থানে ৪টি রাজ্যসভা আসনে নির্বাচন। আর এই নির্বাচনে হিসেব অনুযায়ী কংগ্রেসের দু’টি এবং বিজেপির একটি আসনে জয় কার্যত নিশ্চিত। ৪টি আসনের মধ্যে তিনটি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল কংগ্রেস। সেই মতো তিন আসনের জন্য রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক এবং প্রমোদ তিওয়ারিকে প্রার্থীও করে হাত শিবির। বাকি একটি আসনে বিজেপির জয় নিশ্চিত। তাঁরা প্রার্থী করে ঘনশ্যাম তিওয়ারিকে। যার ফলে একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই চার প্রার্থী নির্বাচিত হবেন। কিন্তু এরপরই নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন মনোনয়ন জমা দেন মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্র (Subhash Chandra)। যিনি কিনা আগে বিজেপির টিকিটে রাজ্যসভায় গিয়েছেন। সূত্রের দাবি, এবারেও সুভাষ চন্দ্রকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। আর তাতেই দুশ্চিন্তায় কংগ্রেস নেতৃত্ব।

রাজনৈতিক সুত্রের খবর, সুভাষকে জেতাতে ভারতীয় ট্রাইবাল পার্টি, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সঙ্গে তলে তলে আলোচনা শুরু করেছেন বিজেপি নেতারা। পাশাপাশি রয়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধেরা। কারণ কংগ্রেসের ৩ জন প্রার্থীই ভিনরাজ্যের হওয়ায় কংগ্রেসের অন্দরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, প্রবল হয়ে উঠেছে ঘোড়া কেনাবেচার তত্ত্ব। যার জেরেই দলের বিধায়কদের রিসর্টে পাঠানোর সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব।




Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...