Saturday, May 16, 2026

Mohammad Shami: গুজরাত টাইটান্সের সাফল্যের আসল রসায়ন কী? কী বললেন মহম্মদ শামি?

Date:

Share post:

২০২২ আইপিএলে (IPL) অভিষেকেই বাজিমাত গুজরাত টাইটান্সের (Gujrat Titans)। এবছর আইপিএল চ‍্যাম্পিয়ন হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। সবাইকে চমকে দিয়ে ট্রফি নিজেদের দখলে রেখেছেন রশিদ খান (Rashid Khan), মহম্মদ শামিরা (Mohammad Shami)। গুজরাত চ‍্যাম্পিয়ন হওয়ায় অনেকে অবাক হলেও অবাক নন মহম্মদ শামি। শামির মতে, গুজরাতের সাফল্যের পিছনে অবদান রয়েছে অনেক কিছুর। গুজরাতের টুইটারে পোস্ট করা এক ভিডিওতে সে কথাই বলেছেন বাংলার এই বোলার।

শামি বলেন,” বেশির ভাগ দলের সাফল্যের পিছনে কোনও অভিজ্ঞ ক্রিকেটার বা অন্যান্য দু’একজন ক্রিকেটারের অবদান থাকে। কিন্তু গুজরাতের সাফল্যে যেটা সবচেয়ে ভাল লেগেছে, সেটি হল প্রতিটি ম্যাচেই কোনও না কোনও নতুন মুখ উঠে এসেছে। নতুন কেউ পারফরম্যান্স করেছে। বেশির ভাগ মানুষই সেই পারফরম্যান্স পছন্দ করেছে। ফলাফলেই প্রমাণ যে আমরা কেমন খেলেছি। আর তাই সাফল্য এসেছে।”

পাওয়ার প্লে-তে ১১টি উইকেট নিয়েছেন শামি। যে কোনও বোলারের থেকে বেশি। যদিও নিজের এই সাফল্যকে বড় করে দেখতে নারাজ শামি। এই নিয়ে শামি বলেন,”খুব ভাল একটা মরশুম কাটালাম। প্রত্যেকের কাছে সময়টা ভাল গিয়েছে। আমরা একটা পরিবারের মতো দলে ছিলাম। প্রথম দিন থেকে সেটা তৈরি হয়ে গিয়েছিল। দল পরিচালন সমিতিও তাঁদের ভূমিকা পালন করেছে। কেউ চাপে ছিল না। ম্যাচেই সেটা বোঝা গিয়েছে।”

আরও পড়ুন:India Team: প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সফরসূচি

 

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...