Tuesday, May 19, 2026

বিমানবন্দর এবং উড়ানে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

এবার থেকে বিমানবন্দর এবং উড়ানে সফরকালীন যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। এর অন্যথা হলে সংশ্লিষ্ট  যাত্রীকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। তা না হলে  ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে।  এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। দেশ জুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দৈনিক সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী । গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৪ হাজার জন সংক্রমিত হয়েছেন। এই আবহে বিমানবন্দর এবং উড়ানে যাত্রীরা যাতে বাধ্যতামূলক ভাবে কোভিডবিধি মেনে চলেন,  তা নিশ্চিত করতে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।  ওই জনস্বার্থ মামলার শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি (এসিজে) বিপিন সাংঘবীর নেতৃত্বাধীন বেঞ্চ। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা  অর্থাৎ ডিজিসিএ-কে  এ ব্যাপারে কড়া পদক্ষেপের  নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। ডিজিসিএ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী উড়ানে থাকাকালীন একমাত্র খাওয়ার সময় মাস্ক খুলতে পারবেন যাত্রীরা। তবে শুধু যাত্রীদের জন্যই নয় এখন থেকে কোভিডবিধির কড়া নিয়ম মেনে চলতে হবে বিমান সংস্থার চালক থেকে শুরু করে
বিমানসেবিকা-সহ  সব কর্মীদের ।  বিমান কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করার কথাও বলেছে আদালত।

 

 

 

 

 

 

 

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...