Wednesday, June 24, 2026

কাল জামাইষষ্ঠী, আগুন মাছ- সবজি -ফলের বাজারে

Date:

Share post:

কাল বাঙালির বারো মাসে তেরো পার্বণের এক অন্যতম পার্বণ জামাইষষ্ঠী। এদিকে জামাইষষ্ঠীর আগের দিন বাজারে আগুন। সবজি -মাছ -মাংস -ফল সব কিছুরই দাম আকাশছোঁয়া। গড়িয়াহাট মার্কেট , লেক মার্কেট, শিয়ালদহ বাজার, গড়িয়া বাজার, শ্যামবাজার সর্বত্রই দৃশ্যটা একই।

মানিকতলা এবং গড়িয়াহাট বাজারে ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে৷ পাবদা- পার্শের দর ৬০০ টাকার উপরে৷ বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে৷ তাও আবার এ বছরের টাটকা মাছ নয়৷ কোল্ড স্টোরেজে থাকা মাছ৷ বড় বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। গড়িয়া বাজার , শিয়ালদা কোলে মার্কেটেও দাম এরই কাছাকাছি। লেক মার্কেটে এই সব ধরনের মাছের দামই একটু বেশি। বাজার ঘুরে জানা গেল আগামিকাল রবিবার জামাইষষ্ঠীর দিন দাম আরো চড়বে।

পিছিয়ে নেই ফলের বাজারও। আম -জাম -কাঁঠাল- লিচু যা যা জামাইয়ের পাতে দেওয়া হয়, সবের দাম আকাশছোঁয়া। আম ১৫০-২০০ টাকা কেজি, লিচু জাম কাঁঠাল সবের দামই একশোর উপরে ।

স্বাভাবিকভাবেই ষষ্ঠীর দিনে জামাই বরণ করতে মধ্যবিত্ত বাঙালির পকেটে টান পড়ছে। ভাত , ডাল , শুক্তো , ৫ ভাজা, তিন চার রকম মাছ , মাংস , ফল থালা ভর্তি করে সাজিয়ে দিতে গেলেই তো মাসের সব টাকা শেষ।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...