Wednesday, June 24, 2026

Train : কাজ বাকি, ৪ জুন -৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেলে ব্যাহত ট্রেন পরিষেবা

Date:

Share post:

কাজ বাকি । তাই আজ থেকে আগামী একমাস ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে । শনিবার আপ ও ডাউন মিলিয়ে এখনো পর্যন্ত ১০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামিকাল অর্থাৎ রবিবারও বহু ট্রেন বাতিল করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে। তাই আজ ৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় ১০টি ইএমইঊ লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে ৩টি, ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে ইএম ইউ বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

এর আগে ঘোষণা করা হয়েছিল, ব্যান্ডেল-শক্তিগড় শাখায় থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য দু’দিন পুরোপুরি বন্ধ থাকবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছিল।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...