Tuesday, May 19, 2026

ভারত-চিন সীমান্তে গিয়ে শিবের জন্য ধর্নায় বসলেন লখনউয়ের’ পার্বতী’

Date:

Share post:

যুবতীর দাবি তিনি গত জন্মের পার্বতী। তার পুনর্জন্ম হয়েছে। স্বামী হিসেবে এ জন্মেও তাই তিনি মহাদেবকে চান। আর তাই কৈলাস-মানসরোবর যাওয়ার রাস্তায় চিন-ভারত সীমান্তের কাছে নভিধাং এলাকায় গিয়ে তপস্যা জুড়েছেন ওই যুবতী । কিন্তু নভিধাং এলাকাটি এমন জায়গায় যেখানে সাধারণের গতিবিধি নিয়ন্ত্রিত। বিশেষ অনুমতি নিয়ে যেতে হয়। তাই উত্তরপ্রদেশের আলিগঞ্জ এলাকার বাসিন্দা হরমিন্দরকে ফিরিয়ে আনতে এখন উঠে-পড়ে লেগেছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার লোকেন্দ্র সিং জানিয়েছেন, ধরচুলার এসডিএমের থেকে ১৫ দিনের যাত্রার অনুমতি পেয়েছিলেন হরমিন্দরক। কিন্তু ২৫ মে অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও সেখান থেকে চলে আসতে রাজি হননি তিনি। দু’জন সাব ইনস্পেক্টর এবং একজন ইনস্পেক্টর দিয়ে তিনজন পুলিশকর্মীর টিম পাঠানো হয়েছিল ধরচুলা থেকে ওই যুবতীকে ফিরিয়ে আনতে। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁদের। এবার ওই মহিলাকে নিয়ে আসার জন্য ১২ সদস্যের বড় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে চিকিৎসাকর্মীদেরও রাখা হবে। কারণ পুলিশের দাবি, হরমিন্দরের মানসিক ভারসাম্য সম্ভবত ঠিক নেই। তাই তার চিকিৎসার প্রয়োজন।

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...