Wednesday, June 3, 2026

প্রকাশ্যে এল কেকে-এর পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট

Date:

Share post:

প্রকাশ্যে এল কলকাতার হাসপাতালে করা সঙ্গীতশিল্পী কেকে-এর (KK)পূর্ণাঙ্গ ময়নাতদন্তের (full autopsy report) রিপোর্ট। শেষপর্যন্ত দুদিন পর সামনে এল কেকের পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট’। যেখানে উল্লেখ রয়েছে হার্টের সমস্যার মতো একাধিক চাঞ্চল্যকর তথ্য।


প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়েছিলেন হৃদরোগে (heart attack) আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পীর। কিন্তু এসএসকেএম হাসপাতালে ( sskm hospital) গত বুধবার তিনজন চিকিৎসক ময়নাতদন্ত করেছেন সঙ্গীত শিল্পী কেকে-র। পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন করতে পারেনি হৃদযন্ত্র।এর ফলে, ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে পারেনি শরীরের প্রতিটি জায়গায়। ‘মায়ো কার্ডিয়াল ইন্টারপশন’এর কথা প্রথমেই জানিয়েছিলেন চিকিৎসকরা, আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। কিন্তু কেন হার্টের রক্ত পাম্প করল না ? চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট আর্টারির গায়ে জমে ছিল হলদে ও সাদা রঙের মেদ। আর সেই জন্য হার্ট ব্লকেজ হয়েছিল গায়কের। একধিক জায়গায় মিলেছে এই ব্লকগুলি। আর এর ফলেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।তবে কেকে-র মৃত্যুর পর নজরুল মঞ্চ (Nazrul Mancha) ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের গাফিলতির অভিযোগে এখনও তোলপাড় হচ্ছে স্যোশাল মিডিয়ায়।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র(KK) শেষ পরিনতি কেউই এখনও ঠিকমত মেনে নিতে পারছেন না। মুম্বইতে গায়কের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে পরিবারের উপস্থিতিতে। আচমকাই চিরকালের জন্য সুরলোকে চলে গিয়েছেন এই প্রজন্মের অন্যতম প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ।অনুষ্ঠান চলাকালীনই কিছুটা অসুস্থ বোধ করছিলেন কেকে। একসময় বন্ধ করতে বলেন স্পট লাইট, এমনকি ২০ মিনিট বন্ধও রেখেছিলেন গান। ঘাম মুছছিলেন ও জল খাচ্ছিলেন বারবার। হোটেলের লবি দিয়ে হেঁটে লিফটে উঠেই মাথা রেখে দেন লিফটের হাতলে। রুমে ঢুকে সোফায় বসতে গিয়েই পড়ে যান। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...