Wednesday, March 18, 2026

ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ম্যাটাডর, আহত ১৪

Date:

Share post:

ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ম্যাটাডোর। ঘটনায় ৫ মহিলা সহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের সকলকেই এসএসকেএমে চিকিৎসাধীন। পলাতক গাড়ির চালক।  তার খোঁজ চলছে। গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালক মদ্যপ ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।



আরও পড়ুন:জামাইষষ্ঠীর দিনে বাতিল হাওড়া-তারকেশ্বর লাইনের ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকাল ৬টায় দুর্ঘটনাটি ঘটে। বাবুঘাট থেকে ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে বেপরোয়া গতিতে একটি ম্যাটাডোর ১৬-১৭ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। কমিশনারেট রোডে উলটো দিক থেকে গাড়ি আসতেই নিয়ন্ত্রণ হারায় ম্যাটাডোরটি।  ফলে আহত হন যাত্রীরা।


গাড়ির নীচে চাপা পড়ে যান যাত্রীরা। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ পৌঁছে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।


পুলিশের অনুমান, অস্বাভাবিক গতি থাকায় ম্যাটাডোরটি ভার সামলাতে পারেনি। তাতেই দুর্ঘটনাটি ঘটে।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...