Saturday, April 18, 2026

Chief Minister: সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন। তিন দিনের এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা করার কথা মুখ্যমন্ত্রীর। যদিও নবান্নে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে।জানা গিয়েছে, সেই বৈঠক শেষ করার পরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বিশেষ বিমানে তিনি প্রথমে যাবেন বাগডোগরা। সেখান থেকে হেলিকপ্টারে করে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছবেন।ফরেস্ট টুরিস্ট লজে থাকার কথা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:উত্তর-পূর্বের ৫ রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, তবে দিল্লিতে বর্ষণ অধরাই

মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে (alipurduar pared ground) কর্মীসভায় বক্তব্য রাখবেন তিনি। ওই দিন রাতে মালাঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনী ফুটবল মাঠে একটি গণবিবাহের অনুষ্ঠানেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারে (Helicopter) আসবেন বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে বিশেষ বিমানে বুধবার বিকেলে কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।




Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...