Thursday, May 14, 2026

এখনও জ্বলছে চট্টগ্রামের কন্টেনার ডিপো,  মৃত বেড়ে ৪৫, জখম ৪৫০

Date:

Share post:

বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেনার ডিপোর ভয়াবহ আগুন এখনো নেভেনি। শেষ পাওয়া খবরে অনুযায়ী, ডিপোর ভিতরে একের পর এক বিস্ফোরণ এখনো হয়েই চলেছে। ফলে আগুন ক্রমেই ছড়াচ্ছে । দমকল সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যা পর্যন্ত আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও এদিক-ওদিক ছড়িয়ে রয়েছে পোড়া মৃতদেহ। ডিপোর ভিতরে আগুন নিয়ন্ত্রণে না আসায় মৃতদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত ৪৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন দমকল কর্মীও রয়েছেন। আহত সাড়ে চারশোরও বেশি। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সেনা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।

শনিবার গভীর রাতে ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে , প্রথমে হাইড্রোজেন পারক্সাইড বোঝাই কন্টেইনারে আগুন লাগে। তারপর সেখান থেকে আগুন পরপর কন্টেনারগুলিতে ছড়িয়ে পড়ে। একের পরে এক বিস্ফোরণ হতে থাকে। আর আগুনও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...