Saturday, March 14, 2026

Bengal Cricket: সোমবার রঞ্জিট্রফির নকআউট পর্বে ঝাড়খণ্ডের মুখোমুখি বাংলা

Date:

Share post:

সোমবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) নকআউট পর্বে খেলতে নামছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ ঝাড়খণ্ডের (Jharkhand)। নকআউট পর্বে খেলতে নামার আগে তিন তিনটি প্রস্তুতি ম‍্যাচ খেলেছে বাংলা। তাই ম‍্যাচের আগেরদিন ছিল অপশনাল অনুশীলন।

বেঙ্গালুরুতে বাংলা বনাম ঝাড়খণ্ড যে পিচে খেলা হবে তাতে রয়েছে বাউন্স। তাই প্রথম একাদশ ঠিক হবে ম‍্যাচের দিন। এদিন এমনটাই জানান বাংলার কোচ অরুণ লাল। তবে জানা যাচ্ছে, তিন পেসার নিয়ে নামবে বাংলা। সেই সঙ্গে শাহবাজ আহমেদ থাকছেন। পঞ্চম বোলার হিসাবে খেলতে পারেন সায়ন শেখর মণ্ডল অথবা ঋত্বিক চট্টোপাধ্যায়। সোমবার পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পেসার সায়ন নাকি স্পিনার ঋত্বিককে থাকবেন প্রথম একাদশে।

সূত্রের খবর, রবিবার ভিডিও বিশ্লেষণে বসবে বাংলা দল। সেখানে নিজেদের এবং ঝাড়খণ্ড দলের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখবে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, সুদীপ চট্টোপাধ্যায়, মনোজ তিওয়ারিরা। এছাড়াও জানা যাচ্ছে বাংলার বোলার এবং ব্যাটারদের নিয়ে আলাদা করেও কথা বলা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:India Team: ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে মরিয়া প্রীতম-শুভাশিস

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...