Thursday, May 7, 2026

সরছেন রাজ্যপাল! বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদে এবার শিক্ষামন্ত্রী: মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির (University ) আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবের পাশাপাশি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ‘ভিজিটর’ পদে এবার থেকে শিক্ষামন্ত্রীকে বসানো সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এই পদে আগে ছিলেন রাজ্যপাল (Governor)। বিধানসভার বাদল অধিবেশনে এই সিদ্ধান্ত বিল আকারে পেশ করা হবে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন তৈরির সময় সময়ে ভিজিটর পদে রাজ্যপালকে বসানোর সিদ্ধান্ত হয়। তাঁর ভূমিকা নিয়েও সেখানে বিস্তারিত উল্লেখ ছিল। বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল ভিজিটরকে। মূলত, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা সংক্রান্ত কাজ নিয়ে তথ্য চাইতে পারেন ভিজিটর। কোনো অভিযোগ পেলে পরিদর্শক দলও পাঠাতে পারেন তিনি।

কিন্তু সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিষয় নিয়ে তথ্য চান। উপাচার্যদের সঙ্গেও বৈঠকের কথা বলেন রাজ্যপাল। এই বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। এবার, রাজ্যপালকে সরিয়ে সে স্থানে শিক্ষামন্ত্রীকে আনতে চাইছে রাজ্য।


Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...