Friday, May 15, 2026

উদ্বাস্তু কলোনি থেকে উচ্ছেদ নয়, দেওয়া হবে পাট্টা: আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভাত দেওয়ার ক্ষমতা নেই, শুধু কিল মারার গোঁসাই- এই ভাষাতেই মঙ্গলবার, আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মিসভা থেকে বিজেপি-র জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। উচ্ছেদ প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, বংশ পরম্পরায় যাঁরা বিভিন্ন এলাকায় আছেন, তাঁদের উচ্ছেদ করার খেলায় মেতেছে বিজেপি। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, এরপর যদি কেউ কোনো এলাকায় উচ্ছেদ করতে আসে, তাহলে তাঁরা যেন কোমর বেধে রুখে দাঁড়ান। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা উদ্বাস্তু কলোনিতে বাস করছেন, তারা ধৈর্য ধরুন। সবাই জমির পাট্টা পেয়ে যাবেন। চিন্তার কোনও কারণ নেই।“

তোপ দেগে মমতা বলেন, ভোট নিয়ে সাধারণ মানুষকেই ঠকাচ্ছে বিজেপি (BJP)। ভোট নিয়ে বিজেপি এখন রেলের জমি থেকে উচ্ছেদের অভিযানে নেমেছে। যে কোনও প্রকারে তাদের রুখে দেওয়ার বার্তা দেন মমতা। তিনি বলেন, উদ্বাস্তু কলোনি থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। সবাইকে পাট্টা দেওয়া হবে। একটু সময় লাগছে, কিন্তু পাট্টা পাবেন তাঁরা।


 

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...