Saturday, April 4, 2026

বেঙ্গালুরু থেকে গ্রেফতার কাশ্মীরি পণ্ডিত খুনে জড়িত জঙ্গি

Date:

Share post:

গত একমাসে জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) বেছে বেছে হিন্দুদের নিশানা করেছে জঙ্গিরা(Terrorist)। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই হত্যাকাণ্ডে জড়িত এক হিজবুল জঙ্গিকে(Hijbul Terrorist) বেঙ্গালুরু(Bengaluru) থেকে গ্রেফতার করল পুলিশ(Police)। জম্মু কাশ্মীর পুলিশের ত্রফেই গ্রেফতার করা হয়েছে ওই জঙ্গিকে।

জানা গিয়েছে, কাশ্মীর পুলিশ ও কর্ণাটক পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে ওই হিজবুল জঙ্গি। এপ্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই জানান, “এখনও রাজ্যজুড়ে তল্লাশি অভিযান জারি রয়েছে। সন্দেহভাজনদের উপর নজর রাখা হয়েছে গোয়েন্দাদের তরফে।” এদিকে হিজাব বিতর্কে সাম্প্রতিক সময়ে উত্তাল কর্ণাটকে জঙ্গি গ্রেফতারের খবর নতুন করে অশান্তি বাড়াতে পারে আশঙ্কায় একাধিক জায়গায় নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয়েছে।

অন্যদিকে, উপত্যকায় জঙ্গি বাড়বাড়ন্ত রুখতে কড়া হাতে ময়দানে নেমেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভোরে গুলির লড়ায়ে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। যাদের মধ্যে একজন পাক জঙ্গি। দুজনেই লস্কর-ই-তইবার সদস্য বলে জানা গিয়েছে। এদিকে উপত্যকায় একের পর এক অহিন্দু নাগরিক খুনের ঘটনায় প্রাণভয়ে কাশ্মীর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিচ্ছেন সাধারণ মানুষ। গোটা ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বাড়তি নজর দিচ্ছে নিরাপত্তা বাহিনী।


Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...