Thursday, May 14, 2026

কোভ্যাক্সিনের মান নিয়ে প্রশ্ন তুলে চুক্তি বাতিল করতে চলেছে প্যারাগুয়ে

Date:

Share post:

অতিমারি আবহে কোভ্যাক্সিন টিকা শুধুমাত্র দেশের নাগরিকদের জন্যই নয় , বিদেশের বহু দেশেও সরবরাহ করেছিল ভারত বায়োটেক। কিন্তু সেই কোভ্যাক্সিনের মান নিয়ে প্রশ্ন তুলে ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি বাতিল করতে চলেছে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি ভারত বায়োটেক।



আরও পড়ুন:স্বামী কেটে দিয়েছে ডান হাত! বাঁ হাতে কলম ধরে ঘুরে দাঁড়ানোর লড়াই রেণুর


প্যারাগুয়ের স্বাস্থ্যমন্ত্রী জুলিয়ো বোরবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত বায়োটেকের সঙ্গে টিকা ক্রয় সংক্রান্ত চুক্তি বাতিল করা হচ্ছে। সে দেশে মোট ১০ লক্ষ কোভ্যাক্সিন টিকা পাঠানোর কথা ছিল ভারত বায়োটেকের।




প্রসঙ্গত, করোনাকালে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে  টিকার দরপত্র আহ্বান করেছিল। তাইওয়ানের সহায়তায় প্যারাগুয়েতে টিকা সরবরাহের বরাত পায় ভারত বায়োটেক। মূলত প্যারাগুয়ের টিকার বাজার থেকে চিনকে দূরে রাখার প্রয়াস ছিল এটি। কিন্তু এখন সেই টিকারই মান নিয়ে প্রশ্ন তুলে বরাত বাতিল করে দেওয়ার পথে হাঁটছে জো লুই চিলেভার্টের দেশ।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...