Tuesday, June 2, 2026

HS Result: শুক্রবার অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সময় পিছোল ৩০ মিনিট

Date:

Share post:

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (HS exam result) প্রকাশিত হতে চলেছে আগামী শুক্রবার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে বলা হয়েছিল ১০ জুন ২০২২,শুক্রবার সকাল ১১.৩০ মিনিট থেকে অনলাইনে (Online) পরীক্ষার ফল দেখা যাবে। কিন্তু ফল প্রকাশের ঠিক দুদিন আগেই আজ বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল নতুন সময়ের কথা। সকাল সাডে় ১১টা নয়, দুপুর ১২টা থেকে অনলাইন ফল দেখা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE )।

বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগে বলা হয়েছিল, ১০ জুন, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে অনলাইন ফল দেখতে পারবেন পড়ুয়ারা। সেই সময়সূচিতে সামান্য পরিবর্তন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইন উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে। এবছর করোনা কাটিয়ে অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল।২ এপ্রিল থেকে হোম সেন্টারে শুরু হয় উচ্চ মাধ্যমিক, শেষ হয় ২৭ এপ্রিল। এইবছর প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষের প্রায় ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।আগামী ১০ জুন, শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১২টা থেকে এসএমএস পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই  ফল জানা যাবে।


Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...