Monday, May 18, 2026

ভবানীপুর জোড়া খুনকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক তিন

Date:

Share post:

ভবানীপুরে দম্পতি খুনকাণ্ডে ৩ জনকে আটক করল লালবাজার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ওই তিনজন আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন:নাড্ডার সফর ঘিরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব-মারপিট! নেতাদের ধমকালেন লকেট


উত্তরবঙ্গ থেকে ফিরে বুধবার বিকেলেই ভবানীপুরে গিয়ে অশোক ও রশ্মিতা শাহের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী৷ নিহত দম্পতির মেয়ে এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি৷সেইসঙ্গে তিনি এও বলেন, তদন্তের প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ। দ্রুত আততায়ীদের গ্রেফতার করা হবে। তার কয়েক ঘণ্টা পরেই জানা গেল, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করেছে পুলিশ। তাদের অনুমান, ব্যবসায়িক বিবাদের জেরেই খুন হতে হয়েছে শাহ দম্পতিকে।


তদন্তে নেমে গতকাল সকালে নিহত অশোক শাহর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ধর্মতলা থেকে উদ্ধার করে পুলিশ। সেই ফোনের কললিস্ট খতিয়ে দেখে জানা গেছে, শেষ ফোন করা হয়েছিল মেহতা বিল্ডিং এলাকা থেকে। সেখানকার তৃতীয় তলে একটি দোকানঘর ছিল অশোকবাবুর। যা তিনি কয়েকবছর আগে ১৮ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন বলে জানা গেছে।

এছাড়াও ভবানীপুরের এই বাড়ির নীচের তলার অংশও বিক্রি করার কথা ভাবছিলেন অশোকবাবু। দাম ওঠে ৬০ লক্ষ। তিনি একলক্ষ টাকা অগ্রিমও নিয়ে রেখেছিলেন। তবে, তাঁর খুনের পিছনে সম্পত্তি নিয়ে কোনও জটিলতা রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...