Friday, June 26, 2026

নাড্ডার সফর ঘিরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব-মারপিট! নেতাদের ধমকালেন লকেট

Date:

Share post:

বঙ্গ বিজেপির মুষল পর্ব অব্যাহত। দলের সর্বভারতীয় সভাপতির সফরেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে আসা এবং তাঁর জেলা সফর ঘিরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। যা হাতাহাতি-মারপিট পর্যন্ত গড়ালো। এই ঘটনায় গুরুতর আহত একধিক বিজেপি কর্মী।

নাড্ডার সফরকে কেন্দ্র করে ঠিক কী ঘটেছে?

পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী, আজ, বুধবার হুগলিতে দু’‌টি কর্মসূচিতে যোগ দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথমটি ছিল চুঁচুড়ার জোড়াঘাটে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের স্মৃতি বিজড়িত “বন্দেমাতরম ভবন”, যা ঘুরে দেখেন নাড্ডা। এবং ঠিক তারপরের কর্মসূচি ছিল ওই জেলারই চন্দননগর বাগবাজার এলাকার রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউটে। যা নিয়ে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে।

কিন্তু জল গড়িয়েছে আরও অনেক দূর। বুধবার সকালে কর্মসূচি শুরু হওয়ার ঠিক আগে বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহকে সকলের সামনে ধমক দিলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। কিন্তু এই ধমকের শিকড় অনেক গভীরে!

জানা গিয়েছে, সর্বভারতীয় সভাপতির হুগলি জেলা সফরের দায়িত্ব ছিল দীপাঞ্জন গুহর কাঁধে। যিনি আবার লকেট চট্টোপাধ্যায় বিরোধী গোষ্ঠীর নেতা বলেই জেলা ও রাজ্য রাজনীতিতে পরিচিত। নাড্ডার কর্মসূচিতে কারা থাকবেন, নিরপেক্ষভাবে সেই সবকিছু ঠিক করতে বলা হয়েছিল দীপাঞ্জনকে। আর সেই জায়গাতেই বিপত্তি। অভিযোগ, সুযোগের সদ্ব্যবহার করে দীপাঞ্জন নিজের বৃত্তে থাকা নেতা-কর্মীদের নাড্ডার কর্মসূচিতে প্রবেশের সুযোগ করে দিয়েছেন। যা নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়।

তারও আগে ফ্লেক্স ব্যানার নিয়ে গোলমালের সূত্রপাত গতকাক, মঙ্গলবার রাতে। দীপাঞ্জন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও জেলা সভাপতি তুষার মজুমদারের ছবি দেওয়া যাবতীয় ব্যানার–ফ্লেক্স তাঁর অনুগামীদের দিয়ে সরিয়ে দিয়েছিলেন। এই খবর চাউর হতেই দীপাঞ্জন গুহকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

দলীয় অন্তর্কলহের সেই রেশের মধ্যেই হুগলি জেলার দুটি কর্মসূচিতে পৌঁছনজেপি নাড্ডা। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য শীর্ষ নেতৃত্ব। তখন আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি। সেখান থেকে হাতাহাতি। বিশৃঙ্খলা এমন চরম পর্যায়ে পৌঁছয় যে, বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে।

আরও পড়ুন- HS Result: শুক্রবার অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সময় পিছোল ৩০ মিনিট

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...