Tuesday, May 19, 2026

বিধানসভা অধিবেশনে সাসপেন্ড শুভেন্দুদের আমন্ত্রণ নয়, কড়া নির্দেশ স্পিকারের

Date:

Share post:

আগামিকাল, শুক্রবার ফের শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। কিন্তু এই অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একঝাঁক সাসপেন্ড বিধায়ককে যেন অধিবেশনে আমন্ত্রণ না জানানো হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সচিবালয়ের তরফে আগেই
জেলাশাসকদের ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।




আরও পড়ুন: কেন সবাই দল ছাড়ছেন? নাড্ডার সামনেই কেন্দ্রীয় নেতার ধমক খেলেন শুভেন্দু-সুকান্তরা



জানা গিয়েছে, বিধানসভার সচিব এস ভট্টাচার্য তাঁর নির্দেশিকায় জেলা শাসকদের জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলার শাসক-বিরোধী বিধায়কদের ১০ জুনের বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত অধিবেশনে হাজির থাকার জন্য বার্তা দিতে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গে সাসপেন্ড থাকা বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতোকে যেন আমন্ত্রণ জানাতে না হয়।






উল্লেখ্য, মার্চের ২৮ তারিখ শাসক ও বিরোধী বিধায়কদের বচসা থেকে হাতাহাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...