Sunday, May 3, 2026

দলের নেতাদের নিয়ে বেলুড় মঠ ঘুরে দেখলেন জেপি নাড্ডা

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই দু’দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ, বৃহস্পতিবার সকালে বঙ্গ সফরের শেষদিনে বেলুড় মঠে যান নাড্ডা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা।

এদিন সকাল ১০টা নাগাদ তিনি বেলুড় মঠে প্রবেশ করেন। এরপর মহারাজদের সঙ্গে একটি গাড়ি করে গোটা মঠ চত্বর ঘুরে দেখেন। পরে বেলুড় মঠের মূল মন্দির দর্শন করে রামকৃষ্ণদেবকে প্রণাম করেন তিনি।

এরপর দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে এক সম্মেলনে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখান থেকে কলামন্দিরে যাবেন নাগরিক সম্মেলনে যোগ দিতে। শহরের বিজেপিপন্থী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপচারিতা করবেন। সেই অনুষ্ঠান শেষে।সন্ধে ৬টার বিমানে দিল্লি ফিরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

 

Related articles

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...