Monday, May 18, 2026

দাদার কীর্তি! মাকে খুন করে পার্টি, সুগন্ধি ছড়িয়ে বোনের সামনে বন্দুক হাতে দাদা

Date:

Share post:

সেই বিভীষিকাময় দিন এখনও ভুলতে পারেনি বছর দশেকের মেয়েটি। নিজের দাদা খুন করেছে মাকে (brother killed mother), রক্তে ভেসে যাচ্ছে বিছানা। বন্দুক হাতে দাদাকে (Elder Brother)দেখে শিউরে উঠেছিল সে। অবশেষে সেই ভয়ঙ্কর কাহিনির কথা পুলিশকে জানাল মেয়েটি।

গত শনিবার লখনউয়ে (Lucknow), মাকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে ষোলো বছরের এক কিশোরের বিরুদ্ধে। জানা যায় পাবজি খেলতে বাধা দিয়েছিল তাঁর মা। পাবজি নিয়ে এতটাই আসক্ত ছিল কিশোর যে মায়ের বারণ গ্রাহ্য না করে, জোর করেই খেলতে চায় সে। এই নিয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে সেই চরম ঘটনা। বছর দশেকের ছোট্ট মেয়েটি তখন ঘুমিয়ে ছিল। আচমকা একটা শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। তখনও বোঝে নি তাঁর মাকে গুলি করে খুন করেছে দাদা। শিউরে উঠেছিল সে, এক ছুটে পাশের ঘরে গিয়ে কাঁদতে শুরু করেছিল। দাদা হুমকি দিয়েছিল বোনকে, এই কথা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। মুখ খুললে তাঁরও ঠিক এমন হাল হবে। এবার পুলিশকে সব কথা জানাল বাচ্চা মেয়েটি। সে জানিয়েছে, দু’দিন ধরে কিছু না খেয়েই ঘরের মধ্যে বন্দি ছিল। খিদের জ্বালা সহ্য করতে না পারায় কান্নাকাটি করতে দাদা নিজেই খাবার বানিয়ে তাঁকে খাওয়ায়। শুধু তাই নয় মেয়েটি জানায়, মাকে খুন করার পর দাদা একদম নির্বিকার ছিল।এমনকি মায়ের দেহের পাশেই রাতে শুয়ে পড়ত। দিন দুই পর পচা গন্ধ ঢাকতে সুগন্ধি (Perfume)ব্যবহার করা শুরু করে তাঁর দাদা। এ ভাবে প্রায় ৩ দিন মায়ের মৃতদেহের পাশেই শুয়েছিল সে। ছোট্ট বোন পুলিশকে জানায় মাকে খুন করার পর দাদার বন্ধুরা পার্টি করার জন্য বাড়িতে এসেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করেছে বলে জানা যায়।


Related articles

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...

কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর...

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...