Monday, May 18, 2026

মর্মান্তিক দুর্ঘটনা,মুম্বইয়ে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে মৃত ১ আহত ১৭

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা মুম্বইয়ে। শহরের বান্দ্রা ওয়েস্ট এলাকায় হুড়মুডড়িয়ে ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি। রাত বারোটার পরে হঠাৎ বাড়িটি ভেঙে পড়ে। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন বাসিন্দারা।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ১৭ জন। প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- দাদার কীর্তি! মাকে খুন করে পার্টি, সুগন্ধি ছড়িয়ে বোনের সামনে বন্দুক হাতে দাদা

গভীর রাতে দুর্ঘটনায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম (Brihanmumbai Municipal Corporation)।

ভেঙে পড়া বাড়িটিতে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও জখমরা সকলেই বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা মুম্বইতে এসেছিলেন। ঘটনাস্থলে দমকল ও পুলিশ আধিকারিকরা রয়েছেন।


Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...