Monday, May 18, 2026

মহিমাই হিরো: ক্যানসারের সঙ্গে লড়াই দেখে লিখলেন অনুপম খের

Date:

Share post:

আবার বলিউডে কর্কট (cancer) হানা। স্তন ক্যান্সারে (Cancer) আক্রান্ত মহিমা চৌধুরী। অসুস্থতার কথা দীর্ঘদিন প্রকাশ্যে জানতে চাননি তিনি। অনুপম খেরের (Anupam Kher) সাহায্যে সেই কথা প্রকাশ করলেন মহিমা। একইসঙ্গে জানালেন কেমোথেরাপির ফলে চেহারার পরিবর্তনের কথাও।

নতুন ছবি ‘পরদেশ’ থেকেই বলিউডে জনপ্রিয় মহিমা চৌধুরী (Mahima Chaudhary)। ‘দিল কেয়া করে’, ‘ধড়কন’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘দাগ’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেন মহিমা। তবে, বলিউডে নতুন মুখের আগমনে আস্তে আস্তে সরে গিয়েছেন মহিমা। এবার অন্য যুদ্ধ নেমেছেন তিনি। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত মহিমা। আমেরিকায়(America) চিকিৎসা চলছে মহিমার। তাঁর লড়াইয়ের কথা তুলে ধরছেন অনুপম খের (Anupam Kher)। অনুপমের কথায় মহিমাই হিরো।

ক্যানসারের চিকিৎসার কারণে চুল পড়ে গিয়েছে। প্রথম দিন খবরটা শুনে কেঁদে ফেলেছিলেন নিজেই জানিয়েছেন মহিমা চৌধুরী। বয়স্ক, অসুস্থ বাবা-মাকে নিজের অবস্থার কথা স্পষ্ট করে জানাননি তিনি। কিন্তু লড়াই চালিয়ে গিয়েছেন। অনুপমের কেরিয়ারের ৫২৫তম ছবি ‘Signature’- এ দেখা যাবে মহিমাকে। তবে, এই চরিত্রের জন্য উইগ বা পরচুলা ব্যবহার করতে হচ্ছে না অভিনেত্রীর। কারণ, তিনি এখন যেমন দেখতে তেমন লুকেই তাঁকে ধরা হচ্ছে ছবিতে। অনুপমের কথায়, “ মহিমা হল হিরো। আপনারা সকলে ওকে শুভেচ্ছা, ভালোবাসা, আর্শীবাদ দিন। জয় হো।”


Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...