Monday, May 18, 2026

শান্ত বাংলাকে অশান্ত করবেন না, অবরোধ তুলুন: আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শান্তি-সংহতির বাংলাতে অশান্তি সৃষ্টি করতে চাইছেন কেউ কেউ। প্রতিবাদের নামে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছেন। এই নিয়ে নবান্নে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বাংলায় অশান্তির সৃষ্টি করা হচ্ছে কেন! প্রতিবাদ করতে হলে দিল্লি যান।

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী-

• বিদ্বেষ সৃষ্টি করছে বিজেপি
•বিজেপির কিছু নেতা-নেত্রীর করছেন এদের গ্রেফতার করা উচিত
•বাংলার ঘটনা নয় সেই ঘটনা নিয়ে বাংলায় অবরোধ কেন ?
•বাংলায় এই ধরনের মন্তব্য করলে তাকে গ্রেফতার করা হত
•রাস্তা অবরোধ করবেন না, কিছু করতে হলে থানায় ডায়েরি করুন
• রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিটিং-মিছিল করুন
•দিল্লির ঘটনার প্রতিবাদ বাংলায় কেন? দরকার হলে দিল্লি চলে যান
•কোন ধর্মের সম্পর্কে কটূক্তি করা উচিত নয়, সব ধর্মের কাছে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী
•বাংলায় শান্তি আছে। এখানে অশান্তি করবেন না। গুজরাট, উত্তর প্রদেশ, দিল্লি গিয়ে করুন
• যাঁরা অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে আছেন, তাঁরা কী দোষ করেছে?
• অবরোধের রাজনীতি করলে মানুষ ভুল বোঝে
• বাংলায় দাঙ্গা তাণ্ডব করতে দেব না
• আমাকে খুন করলে খুশি হবেন? আমি সামনে আছি, কিন্তু বাংলার সংহতি নষ্ট করবেন না
• রেনু খাতুনকে পূর্ব বর্ধমানে নিয়োগপত্র দেওয়া হচ্ছে
• আমরা ধৈর্য নিয়ে অনেক কিছু সহ্য করি, তার মানে এই নয় যে আমরা কড়া পদক্ষেপ করব না।


Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...