Monday, June 8, 2026

Kl Rahul: প্রথমবার দেশের মাটিতে নেতৃত্ব দেওয়া থেকে বঞ্চিত, আবেগঘন বার্তা রাহুলের

Date:

Share post:

অনুশীলনে কুঁচকিতে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা ( South Africa) সিরিজ থেকে ছিটকে যান কে এল রাহুল (Kl Rahul)। যার ফলে প্রথমবার ঘরের মাঠে দেশকে (India) নেতৃত্ব দেওয়া থেকে বঞ্চিত থাকলেন রাহুল। রাহুলের বদলে আজ থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ (Rishabhb Pant)। চোট পেয়ে ছিটকে যাওয়া অপ্রত্যাশিত এই ঘটনায় হতাশ রাহুল। তাইতো ভারতীয় শিবির ছাড়ার আগে ঋষভ পন্থ-সহ সতীর্থদের সিরিজের জন্য শুভেচ্ছা জানালেন রাহুল। টুইটারে আবেগঘন বার্তা পোস্ট করেন তিনি।

টুইটারে রাহুল লেখেন,” কঠিন হলেও এই চ্যালেঞ্জটা নিতেই হবে। দেশের মাটিতে প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ হারালাম। সতীর্থদের সকলকে পাশে পেয়েছি। ওদের হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। ঋষভ এবং অন্যদের সিরিজের জন্য শুভেচ্ছা। দ্রুত দেখা হবে আমাদের।”

এদিকে রাহুলের সঙ্গে এনসিএ-তে যাচ্ছেন কুলদীপ যাদবও। সেখানেই তাঁদের চোটের চিকিৎসা এবং তার পর ফিটনেস ট্রেনিং হবে। কুলদীপ নেটে ব্যাট করার সময় হাতে চোট পান। চোটের জন‍্য এই দুই ক্রিকেটার ছিটকে গেলেও, এদের পরিবর্ত হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে কোনও ক্রিকেটারকে ডাকা হয়নি।

আরও পড়ুন:Bengal Cricket: ফের রেকর্ড বাংলা দলের, ৭০ বছরের রেকর্ড ভেঙে দিলেন অভিমুন‍্য-মনোজ তিওয়ারিরা

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...