Monday, June 8, 2026

Bengal Cricket: ফের রেকর্ড বাংলা দলের, ৭০ বছরের রেকর্ড ভেঙে দিলেন অভিমুন‍্য-মনোজ তিওয়ারিরা

Date:

Share post:

রঞ্জিট্রফি ( Ranji Trophy) কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে আবারও রেকর্ড গড়ল বাংলা (Bengal) দল। রঞ্জি ইতিহাসে সব থেকে বড় রানের ইনিংস খেলল অভিমুন‍্য ঈশ্বরনের (Abhimanyu Easwaran) দল। ১৯৫১-৫২ মরশুমে রেকর্ড ভেঙে দেয় অরুণ লালের ( Arun Lal) ছেলেরা।

ঝারখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে রেকর্ড ৭৭৩ রান করে বাংলা। সেখানেই ইনিংস ডিক্লেয়ার করে দেন অভিমুন‍্য। বাংলার রঞ্জি ইতিহাসে এটিই সব থেকে বড় রানের ইনিংস। এক্ষেত্রে ৭০ বছর আগের রেকর্ড ভেঙে দেন মনোজ তিওয়ারি-সুদীপ ঘরামীরা। ১৯৫১-৫২ মরশুমে অসমের বিরুদ্ধে ইডেনে ৭৬০ রান করেছিল বাংলা। সেটাই ছিল বাংলার সব থেকে বড় রানের ইনিংস। কিন্তু চলতি রঞ্জিট্রফিতে সেই রেকর্ড ভেঙে দেয় অরুণ লালের দল। ৭৭৩ রানের ইনিংস খেলে বাংলা। যদিও রঞ্জিতে এক ইনিংসে সব থেকে বেশি রানের রেকর্ড রয়েছে হায়দরাবাদের। ১৯৯৩-৯৪ মরশুমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে ৯৪৪ রান তুলেছিল তারা।

বাংলা দলের পাশাপাশি রেকর্ড গড়েন বাংলার ক্রিকেটার আকাশ দীপও। বল হাতে নয়, ব্যাট হাতে রেকর্ড গড়েছেন তিনি। বুধবার বাংলার হয়ে ১৮ বলে ৫৩ রান করেন। রঞ্জিতে বাংলার হয়ে দ্রুততম অর্ধশতরান করার কীর্তি গড়েন আকাশ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...