Monday, May 11, 2026

পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি চালিয়ে তরুণীকে মেরে আত্মঘাতী পুলিশকর্মী

Date:

Share post:

পার্ক সার্কাসের কাছে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এক পুলিশকর্মী। ওই পুলিশকর্মীর ছোড়া গুলিতে আরো এক মহিলার মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুরে বাংলাদেশ হাইকমিশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। ওই  পুলিশকর্মী বাংলাদেশ হাইকমিশনে গার্ড হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। নিহত পুলিশকর্মী ইউনিফর্ম পরা অবস্থায় মাটিতে পড়েছিলেন। সার্ভিস রিভলভারটি মৃতদেহের পাশেই পড়েছিল।  একটু দূরেই পড়ে ছিল আরেক মৃত মহিলার দেহ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুরে আচমকাই বাংলাদেশ হাইকমিশন থেকে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। গুলির আওয়াজে সঙ্গে সঙ্গে প্রাণভয়ে পালাতে শুরু করেন বাসিন্দারা। সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিলেন এক মহিলা। গুলি লাগে তাঁর।  তাঁর স্বামীরও গুলি লাগে। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তারপরেই ওই পুলিশকর্মী নিজেকেও গুলি করেন। ঘটনাস্থলে  চলে এসেছে কড়েয়া থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...