Wednesday, May 13, 2026

Hooghly: দিনে ১১ ঘণ্টা পড়াশোনা, উচ্চ মাধ্যমিকে তৃতীয় চন্দননগরের সোহম

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

আজ শুক্রবার প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result)। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এরপরই কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলাফলের ভিত্তিতে কলকাতাকে টপকে গেল জেলা। গর্বের হাসি হুগলি জেলায়। ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সোহম দাস (Soham Das)। চন্দননগরের (Chandannagar)শম্ভুর মোড় এলাকায় বাড়ি তাঁর। শুধু শিক্ষক শিক্ষিকা আর বাড়ির লোকেরাই নয়, সোহমের সাফল্যে ভীষণ খুশি বন্ধু -প্রতিবেশীরা।

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় একই স্কুলের কোথাও ২১, কোথাও ৮ জনের নাম! রহস্য কী?

ছোট থেকেই মেধাবী সোহম, ২০২০ সালে মাধ্যমিকে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন এবারে উচ্চমাধ্যমিকে একেবারে তৃতীয় । সোহমের কথায়, “ভালো ফল আশা করেছিলাম কিন্তু এতটা ভাল হবে ভাবতে পারিনি।” তবে পড়াশোনার ব্যাপারে সোহম বরাবরই যথেষ্ট সিরিয়াস, বলছেন তাঁর বাড়ির লোকেরা। সাধারণত ১০ থেকে ১১ ঘণ্টা পড়াশনা করতেন সোহম। পরীক্ষার আগে সময়টা খানিকটা বাড়িয়ে দিয়েছিলেন তিনি। পছন্দের বিষয় অংক, আগামী দিনে আইআইটি মুম্বাইতে তে পড়তে চায় সে। হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র সোহম দাস, এবারের পরীক্ষায় ৪৯৬ নম্বর পেয়ে সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র তার প্রিয় সাহিত্যিক। পড়ার ফাঁকে খেলার দিকেও ভীষণ ঝোঁক সোহমের। ক্রিকেট বলতে পাগল সে। মাধ্যমিকেও হুগলি জেলার নাম উজ্জ্বল করেছিলেন সোহম, জেলায় প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তবে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম তিন- এর মধ্যে না আসতে পারার একটা জেদ চেপে গিয়েছিল, কিন্তু এবার লক্ষ্য পূরণ হয়েছে। সোহমের সাফল্যে তার স্কুলের শিক্ষকরাও ভীষণ খুশি ।



Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...