Wednesday, June 3, 2026

শুক্রবার শুরু হল বিধানসভার বাদল অধিবেশন, শোকপ্রস্তাবে গরহাজির বিজেপি

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। যদিও রীতি অনুযায়ী শোকপ্রস্তাব পাঠের পরই এদিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায়। নজিরবিহীন ভাবে শুক্রবার এই পর্বে অংশ নেয়নি বিজেপি। তারা বিধানসভায় থাকলেও অধিবেশনকক্ষে ঢোকেনি।

এদিন শোকপ্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে কলকাতায় গান গাইতে এসে অসুস্থ হয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে-র নাম। বৃহস্পতিবার এদিন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সর্বদল বৈঠক ডেকেছিলেন। সেখানেও বিরোধী দল গড়হাজির ছিল। এই অধিবেশনে পাঁচটি বিল আনবে রাজ্য সরকার। সম্ভাব্য তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, আচার্য বিল, ভিজিটর বিল। একইসঙ্গে কৃষি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয়, প্রাণী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল আসছে এবারের বিধানসভা অধিবেশনে।

আগামী ১৩ জুন বিধানসভায় আলোচনা হবে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। এই বিলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে আনা হবে। ১৪ জুন বিধানসভায় আলোচনা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। এই সংশোধনী বিলে রাজ্যের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে পরিদর্শক হিসেবে আনা হচ্ছে।আগামী ১৭ জুন পর্যন্ত বিধানসভার নানা কার্যবিবরণী রয়েছে। তবে তার আগে ১৬ জুন আবারও বিধানসভার বিএ কমিটির বৈঠকে পরবর্তী কার্যবিবরণী তৈরী হবে।

আরও পড়ুন- তৃণমূল পরিষদীয় দলের বৈঠক: বিধানসভায় দলের বিধায়কদের ১০০ শতাংশ উপস্থিতিতে জোর

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...