Tuesday, June 23, 2026

জানেন আমি কে? বিজেপি বিধায়ক বাবার পরিচয় দিয়েও ১০ হাজার টাকার জরিমানা মেয়ের

Date:

Share post:

ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করেই ঝড়ের গতিতে ছুটছিল বিজেপি বিধায়কের মেয়ের বিএমডব্লিউ। শেষমেষ ওই গাড়িটি আটক করে ট্র্যাফিক পুলিশ। গতি সীমা লঙ্ঘনের অভিযোগে জরিমানা করে পুলিশ। এরপরই প্রভাবশালী বাবার পরিচয় দেন ওই তরুণী। যদিও তাঁর পরিচয় শোনার পরও ছাড়া পাননি বিজেপি বিধায়কের মেয়ে। সব মিলিয়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করে পুলিশ।

সূত্রের খবর, বেঙ্গালুরুর বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভলির মেয়ে বিএমডব্লিউ নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। অভিযোগ, ট্র্যাফিকের আইনের তোয়াক্কা না করে গাড়ি ছোটান। তাঁকে পুলিশ আটকাতেই তাঁদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তরুণী হুঁশিয়ারির সুরেই বলেন, “জানেন, এ গাড়ি কার? কার গাড়ি আটকেছেন? জানেন আমি কে”? কিন্তু পুলিশ তাতে দমে যায়নি। বলে, জরিমানা দিন। গাড়ি নিয়ে যান। পুরো ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর রাজভবনের সামনে। বহু মানুষের ভিড় জমে যায় সেখানে।

সিগন্যাল ভেঙে গাড়ি চালানোর পাশাপাশি সিটবেল্ট না পরারও অভিযোগ ওঠে ওই তরণীর বিরুদ্ধে। বেশ কিছু ক্ষণ তর্কাতর্কি চলার পর গতি সীমা লঙ্ঘনের অভিযোগে এক হাজার টাকা জরিমানার স্লিপ ধরাতে গিয়ে পুলিশ কম্পিউটারে দেখে ওই গাড়ির মালিকের নামে আগেই নয় হাজার টাকা জরিমানা বকেয়া রয়েছে। সব মিলিয়ে তাই ১০ হাজার টাকা জরিমানা মেটাতে বলে পুলিশ।

শুক্রবারই তিনি ১০ হাজার টাকা দিয়ে দিয়েছেন বলে খবর। ঘটনায় ওই বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে। সেখানে কারও পরিচয় বড় নয়।

আরও পড়ুন- Bengal Cricket: বাংলার পারফরম্যান্সে খুশি কোচ অরুণ লাল, মনোজের শতরানের প্রশংসায় অভিষেক ডালমিয়া

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...