Monday, April 6, 2026

R Praggnanandhaa: নরওয়ে চেস গ্রুপ এ ওপেন টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানন্ধা

Date:

Share post:

নরওয়ে চেস গ্রুপ এ ওপেন টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানন্ধা (R Praggnanandhaa)। শুক্রবার রাতে ভারতের আন্তর্জাতিক মাস্টার ভি প্রণীথকে হারিয়ে শীর্ষস্থান দখল করেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই।

ম‍্যাচে এদিন পুরো পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করেছেন প্রজ্ঞানন্ধা। এক্ষেত্রে টপকেছেন ইজরায়েলের আন্তর্জাতিক মাস্টার মার্সেল এফ্রোইমস্কি ও সুইডেনের আন্তর্জাতিক মাস্টার জুং মিন সেওকে। এদিকে ছয় পয়েন্ট নিয়ে যুগ্ম তৃতীয় স্থানে শেষ করলেও, অল্প টাই-ব্রেক স্কোরের জেরে ষষ্ঠ স্থানে শেষ করেন ভারতের প্রণীথ।

বিগত কিছু সময় ধরেই শিরোনামে রয়েছেন ভারতীয় এই তরুণ দাবাড়ু। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে সম্প্রতি দু”বার হারিয়েছেন প্রজ্ঞানন্ধা। সদ্য চেসাবল মাস্টার অনলাইন ইভেন্টে ফাইনাল ওঠেন তিনি। তবে ফাইনালে চীনের ডিং লিরেনের কাছে হেরে যান ভারতের এই তরুণ দাবাড়ু। আগামী মাসে প্রজ্ঞানন্ধা ভারত বি দলের হয়ে খেলবেন চেন্নাইয়ে আয়োজিত হওয়া চেস অলিম্পিয়াডে।

আরও পড়ুন:Mary Kom: পায়ে চোট, কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...