Sunday, June 21, 2026

রাজ্যসভা নির্বাচন: শিবসেনাকে ধাক্কা দিয়ে ষষ্ঠ আসনে জয়ী বিজেপি প্রার্থী

Date:

Share post:

রাজ্যসভা নির্বাচনে(Rajyasabha Election) মহারাষ্ট্রে(Maharastra) বিজেপির কাছে বড় ধাক্কা খেল ‘মহা বিকাশ আঘাড়ি’ জোট। সকলকে চমকে দিয়ে এই রাজ্যে ৩ আসনে জয় ছিনিয়ে নিল বিজেপি(BJP)। হাইভোল্টেজ ষষ্ঠ আসনে শিব সেনার প্রার্থী সঞ্জয় পাওয়ারকে পরাস্ত করে জয়ী হলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মাহাদিক। পাশাপাশি প্রত্যাশামতোই জয়ী হয়েছেন বিজেপির আরও দুই প্রার্থী পীযূষ গোয়েল ও অনিল বোন্দে।

চলতি বছরে রাজ্যসভার ৫৭ খালি আসনে ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বাকি ৪ রাজ্যের ১৬ আসনে নজর ছিল গোটা দেশের। এরমধ্যে বাড়তি নজর ছিল মহারাষ্ট্রের দিকে। এই রাজ্যের ৬ আসনে হিসেব অনুযায়ী ২ আসনে বিজেপির নিশ্চিত জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু তারা ৩ জনকে প্রার্থী করে। শিব সেনা (Shiv Sena), এনসিপি(NCP) এবং কংগ্রেস(Congress) প্রত্যেকে একটি করে প্রার্থীকে জিতিয়ে আনতে সক্ষম ছিল। কিন্তু শিব সেনা প্রার্থী দেয় ২টি। শিবসেনার আশা ছিল একজনকরে প্রার্থীকে জয়ী করার পর যে ভোট থাকবে তার সঙ্গে নির্দল ও ছোট দলগুলির সমর্থনে আরও এক প্রার্থীকে জয়ী করতে পারবে তারা। কিন্তু ভোটগণনা শেষে দেখা যায়, সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে ১০টি অতিরিক্ত ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মাহাদিক।

অন্যদিকে হরিয়ানার দু’টি আসনের একটি দখল করেছে বিজেপি। জয়ী হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী কৃষাণ লাল পানওয়ার। দ্বিতীয় আসনে কংগ্রেসের অজয় মাকেনকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি ও জেজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মা। কর্ণাটকে চারটি আসনের মধ্যে তিনটি পেয়েছে বিজেপি। একটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। কর্ণাটক থেকে জয়ী হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সবকিছুর মাঝে রাজস্থানে চমকপ্রদ ফল করেছে কংগ্রেস। রাজ্যের চারটি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে তিনটিতে। বিজেপি পেয়েছে একটি আসন।


Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...