Thursday, May 14, 2026

Sourav Ganguly: ইংলিশ প্রিমিয়ার লিগকে জনপ্রিয়তায় টেক্কা আইপিএলের, খুশি বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগকে ( EPL) একগোল দিল আইপিএল (IPL)। সূত্রের খবর, ইপিএলের থেকেও বেশি আয় আইপিএল। চলতি আইপিএলে ফাইনালে সব থেকে বশি দর্শক হয়েছে। আর দর্শকের ক্রিকেটের এই ভালোবাসা দেখে বেজায় খুশি বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” আমি যখন খেলতাম কয়েকশো টাকা পেতাম। এখন ক্রিকেটাররা কোটি কোটি টাকা পায়। সমর্থকরাই ক্রিকেটের প্রাণ। এই দেশের মানুষই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্রিকেট ভারতে খুব শক্তিশালী খেলা এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। ইংলিশ প্রিমিয়ার লিগের থেকে বেশি আয় আইপিএলে। যে খেলাকে আমি ভালবাসি, সেই খেলা এই ভাবে এগিয়ে যাচ্ছে দেখলে ভাল লাগে।”

এ বারের আইপিএল হয় দশটি দলকে নিয়ে। নতুন দল হিসাবে যোগ দিয়েছে গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস। ৭৪ ম্যাচের প্রতিযোগিতা চ‍্যাম্পিয়ন হয় গুজরাত।

আরও পড়ুন:Cristiano Ronaldo: স্বস্তিতে রোনাল্ডো, ধর্ষনের অভিযোগ থেকে মুক্তি পেলেন সিআরসেভেন

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...