Friday, May 15, 2026

আজ ইডি দফতরে রাহুলের হাজিরা , কংগ্রেস কর্মীদের বিক্ষোভে তপ্ত রাজধানী

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের নেতা তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা। কিন্তু রাহুলের এই হাজিরা দেওয়া নিয়ে কংগ্রেসের বিক্ষোভ -রাজনীতি তুঙ্গে উঠেছে। সোমবার সকাল থেকেই এই ইস্যুতে রাজধানীর বিভিন্ন রাস্তায় অশান্তি সৃষ্টি করে চলেছে কংগ্রেস কর্মীরা । অভিযোগ সপ্তাহের শুরুর প্রথম কাজের দিনেই কংগ্রেস কর্মী সমর্থকদের এভাবে জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা দিল্লির বাসিন্দারা মোটেই ভালো চোখে দেখছেন না। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগে কয়েক জন কংগ্রেস কর্মীকে দলের সদর দফতরের সামনে থেকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। জানা গিয়েছে কংগ্রেসের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে রাহুলের হাজিরার সময় দেশজুড়ে ২৫টি ইডি দফতরের সামনে বিক্ষোভ দেখানো হবে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগেও রাহুল ও সোনিয়ার কাছে বেশ কয়েকবার হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল ইডি । কিন্তু কোভিড হওয়ায় গত ৮ জুন ইডি দফতরে হাজিরা দিতে পারেননি কংগ্রেস সভানেত্রী। এর আগে বিদেশে থাকার জন্য ইডি দফতরে যেতে পারেননি রাহুলও। ফের রাহুলকে নোটিস দিয়ে সোমবার হাজিরা দিতে বলে ইডি।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...