Thursday, April 16, 2026

BCCI: প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ারদের বাড়ছে পেনশন, ঘোষণা বিসিসিআইয়ের

Date:

Share post:

বড় পদক্ষেপ নিল বিসিসিআই (BCCI)। ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটারদের (Cricketer) মাসিক পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পেনশন বাড়ানো হয়েছে ভারতীয় আম্পায়ারদেরও। জুলাই মাস থেকে বর্ধিত পেনশন দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ারদের আর্থিক সুবিধার কথা মাথায় রেখে পেনশন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে তিনি বলেন, “প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সঙ্গতির দিকে লক্ষ্য রাখা বোর্ডের দায়িত্ব। ক্রিকেট জীবন শেষ হয়ে যাওয়ার পরে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আম্পায়াররা পর্দার পিছনে থাকা নায়ক। তাঁদের অবদান মনে রেখে এই পদক্ষেপ করেছে বিসিসিআই।”

এই প্রসঙ্গে বোর্ড সচিব জয় শাহ বলেন, “বর্তমান হোক, বা প্রাক্তন, ক্রিকেটারদের সুবিধার দিকে নজর দেওয়া আমাদের প্রধান কাজ। সেই পথেই আমরা এগিয়েছি। বছরের পর বছর ধরে যে ভাবে আম্পায়াররা ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন তাতে এই সম্মান তাঁদের প্রাপ্য। প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ার মিলিয়ে প্রায় ৯০০ জন এতে উপকৃত হবেন। ৭৫ শতাংশ পেনশনভোগীর পেনশন প্রায় দ্বিগুণ বাড়ছে।”

এতদিন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা পাঁচটি ধাপে পেনশন পেতেন।

আরও পড়ুন:IPL: রেকর্ড অর্থে বিক্রি হল আইপিএলের মিডিয়া স্বত্ব

 

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...