Sunday, June 14, 2026

ইউক্রেন ফেরত ভারতীয় পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলিতে, জানালো রাশিয়া

Date:

Share post:

যুদ্ধ এখনও জারি রয়েছে রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) মধ্যে। ভয়াবহ এই যুদ্ধ পরিস্থিতিতে ক্যারিয়ার সংকটের মুখে পড়েছে বহু ভারতীয় পড়ুয়ার। প্রায় ২২ হাজার ডাক্তারি পড়ুয়া জীবন হাতে নিয়ে ইউক্রেন ছেড়ে ফিরে এসেছেন ভারতে। এদের মধ্যে বাংলার পড়ুয়াদের রাজ্যে ডাক্তারি পড়ার সুযোগ করে দিয়েছে মমতা সরকার। মমতার পথে হেটে বেশকিছু রাজ্যও পড়ুদের পড়াশুনার সুযোগ করে দিয়েছে। তবে দেশজুড়ে বহু পড়ুয়ার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এই অবস্থায় ইউক্রেন ফেরত ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের(medical student) জন্য দরজা খুলে দিলো বিশ্ববিদ্যালয়গুলি।

রবিবার নয়াদিল্লির রুশ দূতাবাসের সহকারী প্রধান রোমান বাবুশকিন জানিয়ে দিলেন, ইউক্রেন ফেরত ২২ হাজার ভারতীয় পড়ুয়া চাইলে রুশ বিশ্ববিদ্যালয়গুলিতে ভরতি হতে পারেন। বাবুশকিন জানান, ইউক্রেনে (Ukraine) পাঠরত ভারতীয় পড়ুয়ারা যে যে সেমেস্টারে পড়াশোনা করতেন, রুশ বিশ্ববিদ্যালয়গুলিতে সেখান থেকেই আবার পড়াশোনা শুরু করতে পারবেন তাঁরা। ভারত ও রাশিয়ার বিশেষ সম্পর্কের কথা মাথায় রেখেই পুতিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে রাশিয়ায় ডাক্তারি পড়তে গেলে ইউক্রেনে তুলনায় খরচ কিছুটা বেশি হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর জেরেই রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে রাজি নন ভারতীয় পড়ুয়ারা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তার আগে প্রায় ২২ হাজার ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরায় নয়াদিল্লি। তবে ভারতে ফিরিয়ে দেব তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। এদিকে এই যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগত অবস্থান নেয় দেশের কূটনৈতিক মহল। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের কৌশলগত অবস্থানের প্রশংসা করে রাশিয়া। এরপরই ভারতের দিকে সাহায্যের হাত বাড়ালো তারা।


Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...