Saturday, June 13, 2026

আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ, বড় ঘোষণা নরেন্দ্র মোদির

Date:

Share post:

ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি চাকরির(Job) প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ক্ষমতায় আসার পরও ভুরিভুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দফায় দফায়। যদিও প্রতিশ্রুতি পূরণ হয়নি। লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেশে বেকারত্বের সংখ্যা। সেই পথে হেঁটে আরো একবার দেশে বিশাল কর্মসংস্থানের(job vacancy) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়ে দিলেন, আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরি হবে। প্রতিটি মন্ত্রক ও বিভাগে দক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিটি মন্ত্রককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী দফতর। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মিশন মোড’।

সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রকের তরফ এ এই সংক্রান্ত একটি টুইট করা হয়েছে। টুইটে মিশন মোড সম্পর্কে জানানোর পাশাপাশি আরও জানানো হয়েছে, প্রতিটি মন্ত্রকেই হিউম্যান রিসোর্সের কর্মী প্রয়োজন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তাই মানবসম্পদে জোর দেওয়া হয়েছে। আগামী দেড় বছরের মধ্যেই সেই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রককে তা জানানও হয়েছে।


এদিকে প্রধানমন্ত্রীর এই চাকরির ঘোষণাকে ফের একবার কটাক্ষের পথে হেঁটেছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেন, “এটা অনেকটা ৯০০ ইঁদুর খেয়ে বিড়াল হজযাত্রায় চলেছে। কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে দেশ। ৫০ বছরে দেশের সর্বোচ্চ বেকারত্ব, ৭৫ বছরে সর্বনিম্ন টাকার মূল্য। মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। আর এইসব থেকে মানুষের নজর ঘোরাতে নরেন্দ্র মোদি টুইটার টুইটার খেলছেন।


Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...