Saturday, June 13, 2026

প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিপাড়ায়

Date:

Share post:

বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। খাদ্যনালীতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা।আজ, মঙ্গলবার সকালে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিনেতার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

ঘনিষ্ঠ সূত্রে খবর, গত ১৬ মে খাদ্যনালীতে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শুভময় চট্টোপাধ্যায় (Subhomoy Chatterjee)। কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। গলায় স্টেইন বসেছিল তাঁর। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে।এদিন সকাল ৮.৩০টায় চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন তাঁর বন্ধু পরিচালক অয়ন সেনগুপ্ত।

নাট্যজগতে তো বটেই টেলিপাড়াতেও তিনি জনপ্রিয় মুখ। একাধিক বাংলা ছবি সিরিয়াল নাটকে কাজ করেছেন শুভময়।‘চোলাই’ ছবির সংলাপ তাঁরই লেখা। এই লেখনীর জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। এছাড়াও শুভাশিস মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের সঙ্গে ‘মহালয়া’ ছবিতে দেখা গিয়েছিল শুভময় চট্টোপাধ্যায়কে।
একুশের কাল ফিল্ম ফেস্টিভ্যালে শুভময় অভিনীত শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’ সেরার শিরোপা জিতেছিল। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন শুভময় চট্টোপাধ্যায়। তাঁর অকালপ্রয়াণের কথা এখনও মেনে নিতে পারছেন না টলি তারকারা।


Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...