Sunday, April 26, 2026

আগরতলায় অভিষেকের রোড শো-এ জনজোয়ার, তৃণমূলের নেতা-কর্মীদের উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

বাংলার কোনও রাজপথ না কি আগরতলা! মঙ্গলবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banarjee) রোড শো দেখে তা বোঝার উপায় নেই। রাস্তা কোথায়? শুধু কালো কালো মাথা। আর সেখান থেকে বারে বারে আওয়াজ উঠছে ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’, ‘অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ’। তার সঙ্গে এ রাজ্য়ের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সবচেয়ে প্রচারিত স্লোগান “খেলা হবে“। হুড খোলা গাড়িতে অভিষেকে সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। রোড শো রয়েছেন সায়নী ঘোষ, কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতৃত্ব।

মঙ্গলবার, সকালেই ত্রিপুরা (Tripura) পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বেলা পৌনে ১টা নাগাদ মেলার মাঠ সংলগ্ন গান্ধীঘাট থেকে রোড শো শুরু করেন অভিষেক। সঙ্গে ত্রিপুরার তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। রোড শো শেষে জি বি বাজারেই জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০ জুন আরও দুটি জনসভা করার কথা রয়েছে তাঁর। এদিন অভিষেকের রোড শো ঘিরে জনজোয়ার প্রমাণ করছে ত্রিপুরাতে তৃণমূলের জমি যথেষ্ট মজবুত। এই রোড শো ঘিরে উন্মাদনা তুঙ্গে। আগরতলার রাজপথ কার্যত তৃণমূলের দখলে।

চলতি মাসেই ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আগরতলা, সুরমা-সহ চারটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে, অভিষেকের রোড শো-র জনজোয়ার বিজেপি-সহ অন্যান্য দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলাই যায়।

আরও পড়ুন:প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিপাড়ায়

 

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...