Saturday, May 16, 2026

Los Angeles: ফের মার্কিন মুলুকে আতঙ্ক! বন্দুকবাজের হামলায় মৃত ৩

Date:

Share post:

ফের মার্কিন বন্দুকবাজের দৌরাত্ম্য (USA Shooting),এবার ডেসটিনেশন লস অ্যাঞ্জেলেস (Los Angeles)। রবিবার মধ্যরাতে একটি পার্টিতে আচমকা হামলা চালায় বন্দুকবাজরা। আনুমানিক রাত সাড়ে বারোটা নাগাদ পার্টির মধ্যেই গুলি চলে। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে , গুরুতর আহত ৪ জন যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবারের এই ঘটনার জেরে ফের কাঠগড়ায় মার্কিন প্রশাসন (USA Government)।

প্রতিদিন বাড়ছে অশান্তি, বন্দুকবাজদের হামলায় আতঙ্কিত শহরবাসী। কেন ঘটছে এই ঘটনা? অবাধে আগ্নেয়াস্ত্র কেনার অনুমতি থাকার কারণেই কি বারবার বন্দুক হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ? পুলিশ সূত্রে জানা যায়, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎ এক পার্টিতে প্রবেশ করেন হামলাকারীরা, সেখানেই গুলি চালান তাঁরা। মোট তিনজনের মৃত্যু হয়েছে। যদিও গুলি চালানোর কারণ এখনও অস্পষ্ট লস অ্যাঞ্জেলেসের পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন ড্যানিয়েল ডারবার (২৭) ও র‍্যান্ডি টাইসন্স ( ২৫)। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি। প্রসঙ্গত, শনিবার শিকাগোর নানা জায়গায় গুলি চলার ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচ জনের। পুলিশ সূত্রে জানা যায়, প্রত্যেকেই রাস্তায় চলাফেরা করার সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তবে সেই ঘটনায় কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে স্বভাবতই সাধারণ নাগরিকদের রোষের মুখে পড়তে হচ্ছে বাইডেন প্রশাসনকে। প্রতিবাদ বিক্ষোভ করছেন মার্কিন জনতা। এমনকি অবাধে আগ্নেয়াস্ত্র কেনার অনুমতি সম্পর্কিত আইন (USA Gun Law) বদল করা নিয়ে আলোচনায় বসতে বাধ্য হয়েছে মার্কিন সংসদ। কিন্তু আদৌ মিলবে কি সুরাহা? শিকাগোর (Chicago) পরে লস অ্যাঞ্জেলেস (Los Angeles), এবার? ঠিক এই প্রশ্ন মনে নিয়েই আতঙ্ক ছড়াচ্ছে মার্কিন জনগনের মনে।



Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...