Tuesday, June 23, 2026

“মুখ্যমন্ত্রী বদল হলে সরকার বদল নয় কেন?” ত্রিপুরায় সরব কুণাল-সুবলরা

Date:

Share post:

২৩-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের(TMC) জন্য অ্যাসিড টেস্ট ত্রিপুরার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই ৪ নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরায়(Tripura) কোমর কষছে তৃণমূল। প্রচারে গিয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। মঙ্গলবার আগরতলায় তৃণমূলের জনসভা শুরুর আগে এক বিশাল রোড শো করেন অভিষেক। রোড শো শুরু হয় দুপুর ১ টায় টাউন বড়দোয়ালি গান্ধীঘাট থেকে এবং প্রায় ১০ কিলোমিটার গিয়ে শেষ হয় ৬ আগরতলার জিবি বাজারে। এই রোড শোকে ঘিরে ত্রিপুরাবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রোড শো শেষে আগরতলায় তৃণমূলের জনসভায় দাঁড়িয়ে রাজ্যের বিজেপি সরকারকে তুলোধনা করলেন কুণাল ঘোষ(Kunal Ghosh), সুস্মিতা দেব(Sushmita Dev), সুবল ভৌমিক(Subal Bhoumik), রাজীব বন্দ্যোপাধ্যায়ের(Rajib Banerjee) মতো নেতৃত্বরা। প্রশ্ন তুললেন যদি মুখ্যমন্ত্রী বদল হয় তবে তবে সরকার বদল হবে না কেন? এক ঝলকে দেখে নেওয়া যাক এদিনের জনসভা থেকে যারা যা বললেন…

কুণাল ঘোষ(পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক):

  • যদি মুখ্যমন্ত্রী বদল হয়, তাহলে সরকার বদল নয় কেন।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে। এভাবে অভিষেককে আটকে রাখা যাবে না।
  • যতবার অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত হবে ততবার মানুষ তাঁর পাশে থাকবেন। কোনও চক্রান্তে তিনি মাথানত করেন না।
  • মেরুদন্ড সোজা রেখে রাজনৈতিক লড়াই করেন, তাঁর নাম অভিষেক।
  • তৃণমূল যে যে অভিযোগ করেছিল, সেই সেই অভিযোগকে মান্যতা দিয়ে বিপ্লব দেবকে সরিয়েছে।

পান্না দেব (৬ আগরতলার কেন্দ্রের তৃণমূল প্রার্থী):

  • শান্তির জন্য, মা-বোনেদের সম্মান রক্ষায় দায়িত্ব নিয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • আমি আপনাদের ঘরের মেয়ে। আমাকে আশীর্বাদ করুন। আমার ছেলে-মেয়ে নেই। আগরতলার মানুষ আমার পরিবার। আমার প্রাণ।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেভাবে মানুষের পরিষেবা দেবো। নত মস্তকে প্রণাম জানাই।

সংহিতা বন্দ্যোপাধ্যায় (বড়দোয়ালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী):

  • আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী।
  • পশ্চিম বাংলার মতো উন্নয়ন চাই ত্রিপুরায়। তাই আমাকে আপনারা আশীর্বাদ করুন।

সুবল ভৌমিক (ত্রিপুরার তৃণমূল সভাপতি):

  • এই উপনির্বাচন একটি বার্তা দেবে ত্রিপুরাবাসীকে।
  • যাঁর নেতৃত্বে লড়াই হচ্ছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন।
    আমাদের প্রার্থীদের জয়ী করুন।
  • আপনার কংগ্রেস-বাম-বিজেপিকে দেখেছেন, একবার তৃণমূলকে পরখ করে দেখুন।
  • যে হিংসা, অরাজকতা, অনুন্নয়ন চলছে, সেখান থেকে মুক্তির সূর্য দেখাতে পারে একমাত্র তৃণমূল।

রাজীব বন্দ্যোপাধ্যায় (ত্রিপুরা তৃণমূল ইনচার্জ):

  • বিগ ফ্লপ দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে। এমন ব্যর্থ, অপদার্থ, জঘন্য পার্টি ভারতবর্ষে একটিও নেই।
  • আমি ত্রিপুরার মাটিতে ঘুরছি, মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের হৃদয়ে তৃণমূল।
  • বাম-কংগ্রেস-বিজেপিকে দেখেছেন, এবার তৃণমূলের উন্নয়ের সপক্ষে ভোট দিন।
  • বাংলা উন্নয়নের জোয়ারে ভাসলে, ত্রিপুরায় নয় কেন।
  • একবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের আশীর্বাদ করুন।

সুস্মিতা দেব (তৃণমূল সাংসদ):

  • আমাদের প্রতিটি কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।
  • যেভাবে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো’কে ঐতিহাসিক করলেন, তাতে স্পষ্ট তৃণমূলের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা।
  • পুরভোটে আপনারা দেখেছেন, বিজেপির অপশাসনের বিরুদ্ধে একমাত্র রাস্তায় ছিল তৃণমূল।


Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...