Wednesday, June 3, 2026

ত্রিপুরায় পরিবর্তন হবেই, উপনির্বাচনের জয় দিয়েই ২৩-এর খুঁটি পুজো: অভিষেক

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

ত্রিপুরায় পরিবর্তন হবেই- আগরতলায় ভিড়ে ঠাসা জনসভায় দাঁড়িয়ে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee)। মঙ্গলবার, সকালে আগরতলায় (Agartala) পৌঁছে জনজোয়ারে ভেসে রোড শো করেন অভিষেক। রোড শো শেষে জি বি বাজারে জনসভা থেকে তীব্র ভাষায় ত্রিপুরার বিজেপি (BJP) সরকারকে আক্রমণ করেন তৃণমূলের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরায় তৃণমূল যাওয়ার পরেই ভয় পেয়েছে গেরুয়া শিবির। ফলে, ‘বিগ ফ্লপ দেব’কে মুখ্যমন্ত্রী পথ থেকে সরিয়ে দিয়েছে।

পাখির চোখ ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই পথ মসৃণ হবে এ মাসের ২৩ তারিখ টাউন বড়দোয়ালি ও আগরতলা বিধানসভায় উপনির্বাচনে তৃণমূলে জয়ের মাধ্যমে- মন্তব্য অভিষেকের। তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূল পা দেওয়ার পরেই ভয় পেয়েছে বিজেপি। সেই কারণে মুখ্যমন্ত্রী বদল। এক মানিক ত্রিপুরাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এখন আরেক মানিক রাজ্যকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তৃণমূলই ত্রিপুরার আঁধার ঘোচাতে পারে। কংগ্রেস-সিপিআইএমের (Congress-CPIM) বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বাম জমানা ত্রিপুরার মানুষ দেখেছে। আর কংগ্রেসের অবস্থা তলানিতে ঠেকেছে, নির্বাচনে ২ শতাংশ ভোট পাচ্ছে।

বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারের স্বাস্থ্য পরিষেবার এমনই হাল যে, ত্রিপুরায় অসুস্থ হলে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যেতে হয়। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ডবল ইঞ্জিন সরকার মানে ডবল চোরের সরকার। রাজ্যেও চুরি, কেন্দ্রেও চুরি। অভিষেক বলেন, বিজেপি ভাইরাস হলে তৃণমূল ভ্যাকসিন।বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বে উন্নয়নমূলক প্রকল্পে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু বিজেপি আমলে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা। তৃণমূল ক্ষমতায় এলে ত্রিপুরাতেও দুয়ারে সরকার হবে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।

অভিষেক জানান, আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে। তৃণমূল যখন রাজ্যে এসেছে, তখন বিজেপিকে ত্রিপুরা-ছাড়া করবে। তবে, তার আগেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীদের জয়ী করে বিধানসভা নির্বাচনের পথ মসৃণ করতে হবে- বার্তা অভিষেকের।

অভিষেকের এদিনের জনসভায় ছিল উপচে পড়ে ভিড়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবার ২০ তারিখ তিনি ত্রিপুরা যাবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।



Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...