Saturday, June 13, 2026

বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের উপর ভোটাভুটিতে ভুল, তদন্তের নির্দেশ স্পিকারের

Date:

Share post:

সোমবার, বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের উপর ভোটাভুটিতে ভুল হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার, অধিবেশনের শুরুতেই স্পিকার (Speaker) এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এধরণের ভুলের পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে।

সোমবার, বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ করানোর জন্য বিজেপির (BJP) দাবিতে বিধানসভায় ভোটাভুটি হয়। সেখানে বিরোধীদের পক্ষ থেকে ৪০টি ও সরকার পক্ষের সদস্যদের তরফে ১৮২টি ভোট পড়ে বলে জানানো হয়। কিন্তু এই সংখ্যা নিয়ে হিসেবে গরমিলের অভিযোগ তোলে বিজেপি। সে সময়ই অধ্যক্ষ জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরই অধিবেশন চলাকালীন ভুল স্বীকার করে নেন। আদতে ওই বিলের পক্ষে ও বিপক্ষে যথাক্রমে, ১৬৭ ও ৫৫টি ভোট পড়েছে। বিধানসভার মধ্যে এই ভোটাভুটিতে কীভাবে এমন ভুল হওয়া সম্ভব তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হবে বলে মঙ্গলবার অধিবেশনে জানান অধ্যক্ষ। বলেন, “আমি আবারও বলছি বিধানসভার এক কর্মীর এক নম্বর ব্লকের ভোট গুনতে ভুল করেন। অনিচ্ছাকৃত এই ভুল এর বিষয়ে আমি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছি।”


Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...