Wednesday, May 13, 2026

জুলাই মাস থেকেই ৭৫ মাইক্রনের নীচের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ

Date:

Share post:

পরিবেশে দূষণ ছড়ানোয় প্লাস্টিকের ভূমিকার কথা বারবার বলে থাকেন বিশেষজ্ঞরা। মাত্রাতিরিক্ত দূষণে যখন গোটা বিশ্বের প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে, তখন প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে বাংলাতেও। জুলাই মাস থেকেই প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে রাশ টানতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী রত্না দে নাগ। তিনি জানিয়েছেন, ১ জুলাই থেকে রাজ্যে ৭৫ মাইক্রনের নীচের প্লাস্টিক বিক্রি বা ক্রয় করা যাবে না। কেউ যদি তারপরও প্লাস্টিকের ব্যাগ বা অন্য কোনও জিনিস কেনা-বেচা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পুর ও নগর উন্নয়ন দফতরের তরফে প্লাস্টিক তৈরির কারখানাগুলোতে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নিষিদ্ধ তালিকায় কী কী থাকছে?
প্লাস্টিকের কাঠি-সহ ইয়ার বাড, বেলুনের জন্য প্লাস্টিকের লাঠি, প্লাস্টিকের পতাকা, আইসক্রিমের স্টিক, পলিস্টেরিন (থার্মোকল), প্লাস্টিকের কাপ, গ্লাস, কাঁটাচামচ, চামচ, ছুরি, নল, মিষ্টির বাক্সের চারপাশে মোড়ানোর কাগজ সহ একাধিক জিনিস রয়েছে ওই তালিকায়।

এই বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত করা জন্য বিভিন্ন সংস্থা, রাস্তার বিক্রেতা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিনেমা হল, স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানকে তা পাঠানো হয়েছে সরকারের তরফে। ৩০ জুন ২০২২ চিহ্নিত জিনিসপত্রগুলির ব্যবহার শেষ করতে হবে।

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...