Friday, May 15, 2026

২৬৯ নয় ২৭৩ জনকে এক নম্বর বাড়তি দেওয়া হয়েছিল, কোর্টকে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

২৬৯ নয় ২৭৩ জনকে এক নম্বর করে বাড়তি দেওয়া হয়েছিল।  এসএসসি দুর্নীতি মামলার  শুনানির সময় কোর্টকে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের প্রশ্ন ছিল ২৬৯ জনকে কেন বাড়তি এক নম্বর করে দেওয়া হল? কিন্তু আদালতে পেশ করা রিপোর্টে  প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়  ‘২৬৯ নয়, বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল ২৭৩ জনকে’।  পর্ষদের তরফে জানানো হয়, ‘ ২০১৪-র  টেট-প্রশ্নপত্রে ভুল ছিল। ফলে নম্বর বাড়ানো হোক, এই মর্মে ২,৭৮৭টি আবেদন জমা পড়েছিল। এদের মধ্যে ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থীকে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল। টেট ২০১৪ অফলাইনে হয়েছিল।  অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা পর্ষদের কাছে ছিল না’।

২০১৪’র টেটের পর ২০১৬ সালে নিয়োগের প্রথম প্যানেল প্রকাশ করা হয়। ২০১৭ সালে প্রকাশ পায় নিয়োগের দ্বিতীয় তালিকা। সেখানে ২৬৯ জন প্রার্থীর নাম ছিল। অভিযোগ, তাঁদের সকলকে বাড়তি এক নম্বর করে দেওয়া হয়। গত ১৩ জুন এই মামলার শুনানিতে এদিন শুনানিতে বিচারপতি এই প্রশ্ন তুলেছিলেন।  টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত করে। অবিলম্বে বেতন বন্ধের নির্দেশও দেন বিচারপতি।

 

 

Related articles

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...