Friday, April 24, 2026

Sunil Chhetri: ভারতকে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে তুলে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী পালন সুনীলের

Date:

Share post:

ভারতকে এএফসি এশিয়ান কাপের ( AFC Asian Cup) মূলপর্বে তুলে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী পালন করলেন সুনীল ছেত্রীর (Sunil Chhetri)। অনেকদিন আগেই জামাইষষ্ঠী পেরিয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় ছিল এএফসি এশিয়ান কাপের ম্যাচ। তাই জামাই ষষ্ঠী পালন করতে যেতে পারেননি সুনীল। এশিয়ান কাপের মূলপর্বে ভারতকে তুলে শেষমেশ শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী পালন ভারত অধিনায়কের।

কলকাতায় থাকলেও জামাইষষ্ঠী করতে গলফগ্রীনে শ্বশুরবাড়িতে যেতে পারেননি ভারতীয় দলের ক্যাপ্টেন। তবে সুনীল জানিয়েছিলেন ভারতীয় দলের খেলা শেষ হলেই জামাইষষ্ঠী করতে যাবেন তিনি। সেই কথা রাখলেন ভারতীয় দলের ক্যাপ্টেন।

ভারতের খেলা শেষ করে বৃহস্পতিবার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের বাড়িতে জামাইষষ্ঠী খেতে গেলেন সুনীল। সাত রকম ভাজা, আম, লিচু সব মিলিয়ে ছিল এলাহি আয়োজন। খাবারের তালিকায় ছিল পোলাও, সাত রকমের ভাজা, পায়েস, বিভিন্ন ধরনের তরকারি ও পান। উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য। রীতি মেনেই হল জামাইষষ্ঠী উদযাপন।

এর আগেও জামাইষষ্ঠী করতে কলকাতায় এসেছেন সুনীল। তবে এবারের পরিবেশটা কিছুটা আলাদা। সদ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছে ভারত। তিন ম্যাচে তিন গোল করেছেন সুনীল। ভারতীয় দলের জার্সি গায়ে ৮৪টি গোল করে ফেলেছেন সুনীল। ছুয়ে ফেলেছেন পুসকাসকেও। ভারতীয় দলের হয়ে খেলার পরেই জামাইষষ্ঠী করতে চলে আসেন সুনীল। বুধবারও নিজের শ্বশুর বাড়িতে অনেকটা সময় কাটিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ডের উদ্দেশে রওনা দিল বিরাট কোহলি-চেতেশ্বর পুজারা, ছবি পোস্ট বিসিসিআইয়ের

 

 

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...