Sunday, June 14, 2026

‘সেট’-এ বাংলা ভাষার গুরুত্ব আরও বাড়ছে, কী হচ্ছে নয়া সিদ্ধান্ত

Date:

Share post:

বাংলা ভাষার গুরুত্ব আরও বাড়ছে ‘সেট’ (SET) পরীক্ষাতে। এবার থেকে বেশিরভাগ বিষয়ের প্রশ্নপত্রই বাংলায় হবে- পরিকল্পনা কলেজ সার্ভিস কমিশনের। কলেজে অধ্যাপনার চাকরির এই পরীক্ষায় প্রশ্নপত্র সাধারণত ইংরেজিতে হয়। তবে, রাজ্যভিত্তিক এই পরীক্ষায় (Examination) এবারে বিশেষ পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন।

গতবছরই ১০ টি বিষয়ের প্রশ্নপত্র হয়েছিল বাংলায় (Bengali)। কমিশন সূত্রে খবর, এবার সংখ্যাটা আরও অনেক বাড়ানো হচ্ছে। কলা বিভাগের সমস্ত বিষয়েরই প্রশ্নপত্র হতে পারে বাংলায়। এর বাইরেও বেশকিছু বিষয়ের প্রশ্নপত্র বাংলায় করার সম্ভাবনা খতিয়ে রয়েছে। যার মধ্যে আছে অ্যানথ্রোপলজি, সোশ্যাল সায়েন্স এবং হোম সায়েন্সের মতো বিষয়ও। ৪০টিরও বেশি বিষয়ে সেট নেওয়া হয়। পরীক্ষায় বাংলা ভাষার গুরুত্ববৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার লক্ষ্যে জরুরিকালীন তৎপরতা শুরু করেছে কমিশন। কারণ, চলতি বছরের শেষে কিংবা সামনের বছরের গোড়াতেই হওয়ার কথা সেট। এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বাংলাভাষার গুরুত্ববৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পরীক্ষার্থী থেকে শুরু করে অধ্যাপক এবং শিক্ষাবিদ মহলে। কলেজ সার্ভিস কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, এরফলে শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার চর্চার সুযোগ আরও প্রসারিত হবে। তবে একইসঙ্গে বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তকও বাংলায় লেখা এবং অনুবাদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদরা।


Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...