Sunday, April 26, 2026

Mohammad Rafique: ফের একবার ইস্টবেঙ্গলের ঘর ভাঙলো চেন্নাইয়ান এফসি, দু’বছরের চুক্তিতে চেন্নাইয়ানে মহম্মদ রফিক

Date:

Share post:

ফের একবার ইস্টবেঙ্গলের ( EastBengal) ঘর ভাঙলো চেন্নাইয়ান এফসি (Chennaiyin Fc)। এবার মহম্মদ রফিককে (Mohammad Rafique) তুলে নিলো তারা। দু’বছরের চুক্তিতে চেন্নাইয়ান এফসিতে গেলেন রফিক। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের পরিচিত মুখ। গত দু’ মরশুম খেলেছেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। রফিকের গোলেই প্রথমবার আইএসএল ট্রফি এসেছিল কলকাতায়। রফিকের শেষ মুহূর্তের হেড জয় এনে দেয় অ্যাটলেটিকো দি কলকাতাকে। ক্লাব কেরিয়ারে ১৫৬ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঙালি এই মিডফিল্ডারের। তবে শুধু মিডফিল্ডার হিসেবে নয়, দরকারে মোট ন’টি পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এমন এক বাঙালি ফুটবলার কে সই করাতে পেরে দারুণ খুশি চেন্নাইয়ান এফসি কো ওনার ভিতা দানি। তিনি বলেন, “রফিককে চেন্নাইয়ানের নীল জার্সিতে দেখার জন্য মুখিয়ে রয়েছি। জাতীয় দলের হয়েও ও অনেক ম্যাচ খেলেছে। ২০১৪ সালে ওর গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। আমাদের দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে। রফিকের মত অভিজ্ঞ ফুটবলার আসায় তারা উপকৃত হবে বলেই আমারা আশাবাদী।”

এই মরশুমে একাধিক পজিশনে খেলতে পারে এমন ফুটবলারেদেরকেই টার্গেট করছে চেন্নাইয়ান। ইতিমধ্যে বেশ কয়েকজন বাঙালি ফুটবলারকে সই করিয়েছে তারা। আইএসএল-এ দুইবার চ্যাম্পিয়ন হলেও চেন্নাইয়েনের সাম্প্রতিক ফর্ম আহামরি কিছু নয়। তাই এই মরশুমে ফের নিজেদের হারান গৌরব ফিরিয়ে আনতে মরিয়া দক্ষিণের এই ক্লাব।

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জিট্রফির তৃতীয় দিনে ব‍্যাকফুটে বাংলা, দিনের শেষে ২৩১ রানে মধ‍্যপ্রদেশ

 

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...