Thursday, May 14, 2026

কমনওয়েলথ গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া

Date:

Share post:

আসন্ন কমনওয়েলথ গেমসের (Commonwealth Games)  জন্য ৩৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া ( Athletics Federation of india)। এই ৩৭ সদস‍্যের দলে রয়েছেন টোকিও অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ( Neeraj Chopra)। ২৮ জুলাই থেকে ১০ আগাস্ট পর্যন্ত হবে এবারের কমনওয়েলথ গেমস। দেশের প্রথম সারির সব অ্যাথলিটই রয়েছেন কমনওয়েলথ গেমসের দলে।

এদিন এই নিয়ে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি বলেন, “আমাদের নিয়ম খুব পরিষ্কার। সকলকে আন্তঃরাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নীরজ চোপাড়া, সীমা পুনিয়া এবং অবিনাশ সাবলকে বিদেশের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলাম।”

এদিকে কয়েকজন অ্যাথলিটের গেমসে অংশগ্রহণ নির্ভর করছে বিদেশে কয়েকটি প্রতিযোগিতার ফলাফলের উপর। তাঁরা এখনও কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেননি। তাঁরা যোগ্যতা অর্জন করতে পারবেন ধরে নিয়েই দল ঘোষণা করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার।

আরও পড়ুন:Kl Rahul: রাহুলকে চিকিৎসা করাতে জার্মানি পাঠাচ্ছে বিসিসিআই : সূত্র

 

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...