Thursday, May 14, 2026

টোটো ভোলবদলে হবে ই-রিকশা, বিধানসভায় মন্তব্য ফিরহাদের

Date:

Share post:

রাজ্য সরকার টোটোগুলিকে ই-রিকশায় রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে।ইতিমধ্যেই কিছু টোটোর বদলে ই-রিকশা দেওয়া হয়েছে। আগামী দিনে আরও দেওয়া হবে। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওয়ের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন।

তিনি বলেন , ই- রিকশার বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। তা মিটে গেলে ফের এই প্রক্রিয়া শুরু হবে। বিজেপি বিধায়কের অন্যান্য প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেছেন, “পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির জন্য বহু বেসরকারি বাস রাস্তায় নামছে না। সে কথা মাথায় রেখেই জনগণের সুবিধার্থে ৯০ শতাংশ, কখনও কখনও ৯৫ শতাংশ গাড়ি রাস্তায় নামানো হয়।” বিকল্প হিসেবে রাজ্য সরকার বিদ্যুৎচালিত বাস চালাতে চাইছে। সরকারের যা চাহিদা, সেই অনুযায়ী বাসের ভাড়া দিতে পারছে না সংস্থা। ১২০০ বাসের বরাত দেওয়া হয়েছে। হাতে এসেছে ১০০টি বাস। যার মধ্যে কলকাতায় চলছে ৯৫টি বাস। পাঁচটি চলছে হলদিয়ায়। আরও ৩৫টি বাস আসবে অক্টোবর মাসে।”
তিনি অভিযোগ করেন ,বাম আমলে পরিবহণ দফতরে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছিল।তাই আপাতত যে সংখ্যক কর্মচারী রয়েছে, তা দিয়েই কাজ চালানো হবে। মন্ত্রী জানান, বর্তমানে পরিবহণ দফতরে ১৪ হাজার ১৬৭ জন কর্মী রয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...